ফিরলেন এলিয়ট, উপেক্ষিত নিশাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৩ নভেম্বরের পর আর কোনো ওয়ানডে খেলেননি। বিশ্বকাপেই সেই খরাটা কাটাতে পারেন গ্র্যান্ট এলিয়ট। কাল বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ডের ১৫ সদস্যের দলে ডাক পেয়েছেন এই অলরাউন্ডার। বাদ পড়াদের মধ্যে সবচেয়ে বড় চমক সম্ভবত অলরাউন্ডার জিমি নিশাম। জায়গা হয়নি পেসার ম্যাট হেনরিরও। ক্রিকইনফো।
নিউজিল্যান্ড দল: ব্রেন্ডন ম্যাককালাম, ট্রেন্ট বোল্ট, গ্র্যান্ট এলিয়ট, টম ল্যাথাম, মার্টিন গাপটিল, মিচেল ম্যাকলেনাহান, নাথান ম্যাককালাম, কাইল মিলস, অ্যাডাম মিলনে, ড্যানিয়েল ভেট্টোরি, কেন উইলিয়ামসন, কোরি অ্যান্ডারসন, টিম সাউদি, লুক রনকি, রস টেলর।