ফিরলেন কামিন্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১১ সালে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক। অথচ এত দিনে দেশের হয়ে মাত্র ১৮টি ওয়ানডে খেলেছেন প্যাট কামিন্স। চোটের কারণে পাঁচ বছরেও দলে থিতু হতে পারেননি অস্ট্রেলিয়ান এই পেসার। এবার পেলেন আরেকটি সুযোগ। আগামী মাসে অনুষ্ঠেয় নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের অস্ট্রেলিয়া দলে ডাক পেয়েছেন কামিন্স। ফিরেছেন বাজে ফর্মের কারণে গত সেপ্টেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে জায়গা না পাওয়া গ্লেন ম্যাক্সওয়েলও।
এই দুজনের বাইরে চ্যাপেল-হ্যাডলির ট্রফির ওয়ানডে দলে ডাক পেয়েছেন নতুন মুখ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার হিলটন কার্টরাইট। কামিন্স অস্ট্রেলিয়ার হয়ে সর্বশেষ খেলেছেন গত বছর সেপ্টেম্বরে, ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে। ক্রিকইনফো।