ফিরলেন গম্ভীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দলের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০১৪ সালের আগস্টে। ইংল্যান্ডের বিপক্ষে ওভালে সেই টেস্টের পর উপেক্ষিতই থেকেছেন। তবে লম্বা একটা বিরতির পর আবার ভারতীয় টেস্ট দলে গৌতম গম্ভীর। জাতীয় দলে ব্রাত্য হয়ে পড়লেও নিজের ফিটনেস ধরে রেখেছিলেন। দলীপ ট্রফিতে দুর্দান্ত ফর্ম দেখিয়ে পাঁচ ইনিংসে করেছেন ৭৭, ৯০, ৫৯, ৯৪ ও ৩৬ রান। একদিকে তাঁর ফর্ম, অন্যদিকে নিয়মিত ওপেনার লোকেশ রাহুলের হ্যামস্ট্রিংয়ে চোট—দুই মিলিয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজের ভারতীয় টেস্ট দলে ফেরা গম্ভীরের। রয়টার্স।