ফিরলেন তাহির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবিন পিটারসনের চোট দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে ফেরাল ইমরান তাহিরকে। গত মঙ্গলবার ফিল্ডিং অনুশীলনের সময় বাঁ হাতের তর্জনীতে চোট পেয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে গেছেন বাঁহাতি স্পিনার রবিন পিটারসন। লেগ স্পিনার তাহির সর্বশেষ টেস্ট খেলেছেন গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে। ১৫ টেস্টে ৪০ উইকেট নেওয়া তাহির দ্বিতীয় টেস্টের একাদশে থাকার আশা করতেই পারেন, কারণ পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কের উইকেট ধীরগতির ও স্পিনবান্ধব বলে পরিচিত। এএফপি।