ফিরলেন তৌফিক উমর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। চমক বলতে একটিই, দুই বছর পর দলে ডাক পেয়েছেন ওপেনার তৌফিক উমর। চোট কাটিয়ে ফিরেছেন মোহাম্মদ হাফিজ। ঘরোয়া ক্রিকেটের দারুণ পারফরম্যান্সে ডাক পেয়েছেন ২৮ বছর বয়সী লেগ স্পিনার ইয়াসির শাহ ও ২৭ বছর বয়সী পেসার ইমরান খান। অভিজ্ঞ ইউনিস খান ও আজহার আলীও যোগ দিয়েছেন টেস্ট দলে। ২২ অক্টোবর আবুধাবিতে শুরু হতে যাচ্ছে প্রথম টেস্টটি। এএফপি, ক্রিকইনফো।