প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিচেল জনসনের শূন্যস্থান পূরণ করতে জেমস প্যাটিনসনকে দলে নিল অস্ট্রেলিয়া। ২৭ নভেম্বর থেকে শুরু ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্টের জন্য কাল ঘোষিত অস্ট্রেলিয়া দলে ঢুকেছেন শন মার্শ ও স্টিভ ও’কিফও। মার্শ ফিরেছেন হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে সিরিজ শেষ হয়ে যাওয়া ব্যাটসম্যান উসমান খাজার বদলি হিসেবে। স্থগিত হওয়া বাংলাদেশ সফরের দলে থাকা বাঁহাতি স্পিনার ও’কিফকে কারও বদলি হিসেবে নেওয়া হয়নি। প্রথম দুই টেস্টে অস্ট্রেলিয়ার ছিল ১২ সদস্যের দল। গোলাপি বলের টেস্টে অস্ট্রেলিয়ার দলটা ১৩ সদস্যের। ক্রিকইনফো।