ফিরলেন প্যাটিনসন ও কোল্টার-নাইল
মিচেল জনসন অবসরে। চোটের কারণে আরেক ‘মিচেল’, মিচেল স্টার্ককেও পাচ্ছে না অস্ট্রেলিয়া। শঙ্কা আছে পিটার সিডলকে নিয়েও। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের অস্ট্রেলিয়ার পেস আক্রমণ দুর্বল হয়ে গেছে অনেকটাই। সেই দুর্বলতা কাটাতেই অস্ট্রেলিয়ার নির্বাচকেরা শরণ নিলেন জেমস প্যাটিনসন ও নাথান কোল্টার-নাইলের।
১০ ডিসেম্বর হোবার্টে শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট। ওই ম্যাচের জন্য কাল ১২ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। চোটের সঙ্গে নিয়মিত যুদ্ধ করা ফাস্ট বোলার প্যাটিনসন টেস্ট দলে ফিরলেন ২১ মাস পর। এখনো টেস্ট অভিষেক না হওয়া ২৮ বছর বয়সী ফাস্ট বোলার কোল্টার-নাইলকেও রাখা হয়েছে দলে।
‘জনসনকে ফিরিয়ে আনার চিন্তাভাবনা ছিল কি না’—দল ঘোষণা করতে গিয়ে এমন প্রশ্নে মার্শের উত্তর, ‘আমি ভেবেছিলাম। কিন্তু কারও সিদ্ধান্তের প্রতি সম্মান তো দেখাতেই হয়।’ এএফপি।
ফিরলেনপ্যাটিনসনওকোল্টার-নাইল
মিচেল জনসন অবসরে।চোটের কারণে আরেক ‘মিচেল’, মিচেল স্টার্ককেও পাচ্ছে না অস্ট্রেলিয়া।শঙ্কা আছে পিটার সিডলকে নিয়েও।ওয়েস্ট ইন্ডিজ সিরিজের অস্ট্রেলিয়ার পেস আক্রমণ দুর্বল হয়ে গেছে অনেকটাই।সেই দুর্বলতা কাটাতেই অস্ট্রেলিয়ার নির্বাচকেরা শরণ নিলেন জেমস প্যাটিনসন ও নাথান কোল্টার-নাইলের।
১০ ডিসেম্বর হোবার্টে শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট।ওই ম্যাচের জন্য কাল ১২ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।চোটের সঙ্গে নিয়মিত যুদ্ধ করা ফাস্ট বোলার প্যাটিনসন টেস্ট দলে ফিরলেন ২১ মাস পর।এখনো টেস্ট অভিষেক না হওয়া ২৮ বছর বয়সী ফাস্ট বোলার কোল্টার-নাইলকেও রাখা হয়েছে দলে।
‘জনসনকে ফিরিয়ে আনার চিন্তাভাবনা ছিল কি না’—দল ঘোষণা করতে গিয়ে এমন প্রশ্নে মার্শের উত্তর, ‘আমি ভেবেছিলাম।কিন্তু কারও সিদ্ধান্তের প্রতি সম্মান তো দেখাতেই হয়।’ এএফপি।