ফিরলেন প্যাটেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে কিউই দলে ফিরেছিলেন প্রায় সাড়ে তিন বছর পর। এরপর বাদ পড়েছিলেন বাংলাদেশের বিপক্ষে সিরিজে। আবার টেস্ট দলে ফিরলেন অফ স্পিনার জিতান প্যাটেল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন টেস্ট সিরিজের প্রথমটির জন্য গতকাল দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। ৩৬ বছর বয়সী প্যাটেল ছাড়াও দলে ফিরেছেন অলরাউন্ডার জিমি নিশাম। বাদ পড়েছেন ম্যাট হেনরি ও ডিন ব্রাউনলি। ৮ মার্চ ডানেডিনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। রয়টার্স।