ফিরলেন বিজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঁচিতে দারুণ এক মাইলফলক ছুঁতে পারেন মুরালি বিজয়। হয়ে যেতে পারেন ক্যারিয়ারে ৫০টি টেস্ট খেলা ২৯তম ভারতীয় ক্রিকেটার। কাঁধের চোট কাটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ দুই টেস্টের দলে ফিরেছেন ডানহাতি এই ওপেনার। পুনেতে প্রথম টেস্টে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন বিজয়। বেঙ্গালুরুতে দ্বিতীয় ম্যাচে তাই খেলতে পারেননি। বিজয় ফিরলেও দল থেকে ছিটকে পড়েছেন হার্দিক পান্ডিয়া। কাঁধে চোট পেয়েছেন ভারতের এই অলরাউন্ডার। ক্রিকইনফো।