ফিরলেন ব্রেসওয়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বল হাতে পারফরম্যান্স কখনোই খুব একটা সমস্যা ছিল না। কিন্তু মাঠের বাইরের ‘পারফরম্যান্সও’ যে দুর্বার! পানশালায় ঢুকলে আর বের হতে চান না, গলা পর্যন্ত মদ গিলে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলার উদাহরণ আছে বেশ। সর্বশেষ জেসি রাইডারের সঙ্গে মিলে এক পানশালায় বাধিয়েছিলেন গন্ডগোল। সেই থেকে দলের বাইরে ছিলেন ডগ ব্রেসওয়েল। অবশেষে হয়েছে প্রায়শ্চিত্ত। নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের নিউজিল্যান্ড দলে ফিরেছেন ব্রেসওয়েল। বাদ পড়েছেন ৩৫ বছর বয়সী ওপেনার পিটার ফুলটন। রয়টার্স।