প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেস্ট সিরিজে দারুণ জয়, কিন্তু ওয়ানডে সিরিজটা একেবারেই ভালো যাচ্ছে না ইংল্যান্ডের৷ সফরের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচের জন্য তাই দলে বেশ কয়েকটা পরিবর্তন এনেছেন ইংল্যান্ড নির্বাচকেরা৷ ফিরিয়ে আনা হয়েছে অভিজ্ঞ পেসার টিম ব্রেসনানকে৷ সঙ্গে নতুন মুখ সারের ওপেনার জেসন রয়৷ চোটের কারণে নিয়মিত অধিনায়ক স্টুয়ার্ট ব্রড বাইরে থাকায় দলের নেতৃত্ব দেবেন এউইন মরগান। টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে হল্যান্ডের বিপক্ষে শেষবার খেলেছিলেন ব্রেসনান৷ পাঁচ মাস পর আবার সেই টি-টোয়েন্টিতেই ফিরলেন ইংলিশ পেসার। ৭ সেপ্টেম্বর দুই দলের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি হবে এজবাস্টনে৷ রয়টার্স