ফিরলেন স্যামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্যারেন স্যামিকে ওয়ানডে দলে ফেরাল ওয়েস্ট ইন্ডিজ। চোটের কারণে সিরিজ শেষ হয়ে গেছে ফাস্ট বোলার কেমার রোচের, তাঁর বদলি হিসেবেই নেওয়া হলো সাবেক ওয়ানডে অধিনায়ককে। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছিলেন স্যামিসহ ডোয়াইন ব্রাভো ও কাইরন পোলার্ডের মতো তারকারা। এঁদের বাদ পড়াকে ভারত সফর বাতিল করে দেশে ফিরে যাওয়ার শাস্তি হিসেবেই দেখেছিলেন অনেকে। ১৬ জানুয়ারি ডারবানে শুরু হবে ওয়ানডে সিরিজ। ক্রিকইনফো।