ফিরে এল ক্রোর ক্যানসার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২২ গজে ব্যাট হাতে বোলারদের অনেক ভুগিয়েছেন। কিন্তু জীবনের ইনিংসে মার্টিন ক্রোকে দারুণ ভোগাচ্ছে ক্যানসার। ২০১২ সালে ধরা পড়ে লিম্ফোমা, চিকিৎসা করার পর সে বছরের অক্টোবরে সেরেও উঠেছিলেন মোটামুটি। তবে মরণব্যাধি পুরোপুরি ছেড়ে যায়নি সাবেক নিউজিল্যান্ড অধিনায়ককে। পিঠে ব্যথা অনুভূত হওয়ায় কদিন আগে চিকিৎসকের কাছে গিয়ে জানতে পারলেন ফিরে এসেছে সেই রোগ। লড়াইয়ে অবশ্য ক্ষান্তি দিচ্ছেন না নিউজিল্যান্ডের সর্বকালের সেরা ব্যাটসম্যান বলে বিবেচিত ক্রো। মজা করে টুইট করেছেন, ‘নিজেকে আবিষ্কার করা ও সেরে ওঠার দারুণ একটি বছর কাটানোর পর এখন আবার যুদ্ধ শুরু করতে হবে। আমার বন্ধু ও যন্ত্রণাদায়ী লিম্ফোমা ফিরে এসেছে আমাকে শিক্ষা দিতে।’ এএফপি, ক্রিকইনফো।