বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তামিম ইকবাল, এনামুল হক ও মাহমুদউল্লাহর উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ২৬ রানেই ফিরে গেছেন দুই ওপেনার তামিম ও এনামুল। সর্বশেষ বাংলাদেশের সংগ্রহ ১১.৪ ওভারে ৩ উইকেটে ৩১ রান। 
জিম্বুাবুয়ের বিপক্ষে তিন টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই তামিম ফিরেছিলেন মাত্র ৫ রানে। বোলার ছিলেন তিনাশে পানিয়াঙ্গারা। চট্টগ্রামে প্রথম ওয়ানডেতেও একই ঘটনার পুনরাবৃত্তি! তামিম ফিরলেন ওই ৫ রানেই। বোলার? সেই পানিয়াঙ্গারা! জিম্বাবুইয়ান এই পেসারের ভেতরে ঢোকা বল কাট করতে গিয়ে বিপদে পড়লেন তামিম।
এনামুল আউট হলেন আত্মঘাতী এক শট খেলে। টেন্ডাই চাতারার বলটি অমন অদ্ভুত শট কেন খেলতে গেলেন, তা এনামুলই ভালো বলতে পারবেন! চিগুম্বুরার হাতে ধরা পড়ার আগে করলেন ১২ রান। নতুন ব্যাটসম্যান মাহমুদউল্লাহ আউট হলেন আত্মঘাতী শট খেলে। চাতারার বলে অহেতুক শট খেলতে গিয়ে ক্যাচ উঠিয়ে দিলেন মিড অনে দাঁড়ানো তাফাদজাওয়া কামুনগোজির হাতে। মুমিনুল উইকেটে আছেন ১১রানে।