এমন সময় আউট হলেন মুশফিক!

৮৭ রানের দুর্দান্ত এক জুটি। অতি দরকারি তো বটেই। মুশফিকুর রহিম ও সাব্বির রহমানের এই জুটি অসম্ভবের পথে অনেকটাই এগিয়ে দিয়েছিল বাংলাদেশকে। কিন্তু জয়ের স্বপ্নটা দিগন্তে উঁকি দিতেই অধিনায়ককে হারিয়ে বসল বাংলাদেশ। গ্যারেথ ব্যাটি আবারও দুঃস্বপ্ন হয়ে দেখা দিলেন বাংলাদেশের জন্য। তাঁর বলে মুশফিকের কবজিতে লেগে বল চলে গেল শর্ট লেগে।
আউট হওয়ার আগে ৩৯ রান করেছেন মুশফিক। কিন্তু রান বড় কথা নয়, ১২৪টি বল খেলেছেন তিনি। দুর্ভাগ্য তাঁর দারুণ এই ইনিংসটিকে পূর্ণতা দিতে পারলেন না তিনি।
আশা নিয়ে এখনো উইকেটে আছেন সাব্বির রহমান। অভিষেকে ফিফটি করে নিজের অন্তর্ভুক্তির যথার্থতা তিনি প্রমাণ করেছেন। কী কঠিন পরিস্থিতিতে ব্যাট করছেন তিনি। এই প্রতিবেদন লেখার সময় তিনি অপরাজিত ৫১ রানে। তাঁর ওপরই সব আশা, তাঁকে ঘিরেই এখন টেস্ট জয়ের স্বপ্ন।
মুশফিকের বিদায়ের পর উইকেটে এসেছিলেন আরেক অভিষিক্ত মেহেদী। স্টুয়ার্ট ব্রডের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন তিনি। কোনো আশা কি আছে?
আবারও সেই সাব্বিরের প্রসঙ্গ। তাঁকেই এখন নেতৃত্বটা দিতে হবে। জিততে এখনো দরকার ৫২ রান। সাব্বির কি পারবেন এই পথটুকু অতিক্রম করাতে?
আরও পড়ুন: