ফিরে যাচ্ছেন সিমন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিঠের চোট ভারত সফররত ওয়েস্ট ইন্ডিজ দল থেকে ছিটকে দিল লেন্ডল সিমন্সকে। চলতি ওয়ানডে সিরিজের বাকি ম্যাচটি তো নয়ই, সফরের একমাত্র টি-টোয়েন্টি এবং টেস্ট সিরিজেও খেলা হচ্ছে না তাঁর। পুনর্বাসন-প্রক্রিয়া শুরুর জন্য সিমন্স ত্রিনিদাদ ও টোবাগো ফিরে যাচ্ছেন বলে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লুআইসিবি) সূত্রে জানানো হয়েছে। প্রথম দুটি ওয়ানডেতে দলের বাইরে ছিলেন সিমন্স। ভারত সফরে খেলেছেন স্বাগতিক ‘এ’ দলের বিপক্ষে শুধু একটি প্রস্তুতি ম্যাচ। ক্রিকইনফো।