ফিরে যাচ্ছেন স্টার্ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেস্ট সিরিজের মাঝপথে অস্ট্রেলিয়ায় ফিরে যেতে হচ্ছে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্ককে। তাঁর ডান পায়ের আঙুলের হাড়ে চিড় ধরা পড়েছে। ভারতের কাছে বেঙ্গালুরুতে ৭৫ রানে হেরে যাওয়া দ্বিতীয় টেস্ট চলাকালে পায়ের ব্যথার কথা জানিয়েছিলেন স্টার্ক। গতকাল স্ক্যান করার পরই চিড় ধরা পড়ে। দুই টেস্টে বল হাতে অবশ্য পাঁচটি উইকেটই নিতে পেরেছেন স্টার্ক। তবে প্রথম টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন ফিফটি, যেটিকে ধরা হয় অস্ট্রেলিয়ার ৩৩৩ রানের জয়ের টার্নিং পয়েন্ট। রাঁচিতে সিরিজের তৃতীয় ম্যাচটি হবে আগামী বৃহস্পতিবার। এএফপি।