ফিরেছেন ভেট্টোরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর ফেরার ইঙ্গিতটা পাওয়া গিয়েছিল গত সপ্তাহেই। স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিলেন নিউজিল্যান্ড একাদশের হয়ে। উইকেট পাননি। কিন্তু রান দেওয়ায় ছিলেন বরাবরের মতো মিতব্যয়ী, ১০ ওভারে ৪৩। ওই প্রস্তুতি ম্যাচে উতরে যাওয়া ড্যানিয়েল ভেট্টোরি ফিরলেন নিউজিল্যান্ড দলে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ থেকে শুরু ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের নিউজিল্যান্ড দলে তাঁকে রেখেছেন নির্বাচকেরা। চোটের কারণে গত বছর জুনের পর থেকেই ছিলেন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। চোট ​কাটিয়ে ১৬ মাস পর ভেট্টোরির ফেরার সিরিজে নিউজিল্যান্ড দলে নেই রস টেলর ও কেন উইলিয়ামসন। চোটের কারণে তাঁরা না থাকায় দলে ফিরেছেন ডিন ব্রাউনলি ও টম ল্যাথাম। এএনআই।