ফিল্ডিংয়ে বাধা দিয়ে আউট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

টেস্ট ক্রিকেটে উদাহরণ মাত্র একটি। ইংল্যান্ডের লেন হাটনের নামের পাশেই শুধু আউট হওয়ার ধরন হিসেবে লেখা আছে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’। কিন্তু ওয়ানডেতে বিরল এই আউটের বিরলত্ব হারানোর জোগাড়! ২০০৫ সাল পর্যন্ত এই আউট হয়েছিলেন মাত্র দুজন ব্যাটসম্যান। সংখ্যাটা এখন ৬, বেন স্টোকস যাতে সর্বশেষ সংযোজন। এই ছয় ব্যাটসম্যানের চারজনই পাকিস্তানি! তালিকার উদ্বোধনও এক পাকিস্তানির হাতেই। ইনিংসের শেষ বলে সেঞ্চুরি পূর্ণ করতে দ্বিতীয় রানটি নেওয়ার চেষ্টা করতে গিয়ে রমিজ ব্যাট দিয়ে বল সরিয়ে দিয়েছিলেন। মহিন্দর অমরনাথ রানআউট থেকে বাঁচতে লাথি মেরেছিলেন বলে। ইনজামামের ঘটনা সবচেয়ে অদ্ভুত। মিড অফ থেকে স্টাম্প সোজা থ্রো করেছিলেন সুরেশ রায়না। ক্রিজের বাইরে থাকা ইনজামাম অবলীলায় ব্যাকফুট ডিফেন্স করেন! মোহাম্মদ হাফিজ ও আনোয়ার আলী রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লেগেছিল তাঁদের গায়ে। দৌড়ানোর সময় দিক পরিবর্তন করেছিলেন বলে আম্পায়ারের চোখে সেটিকে ফিল্ডিংয়ে বাধা দেওয়া বলে গণ্য হয়।
ওয়ানডেতে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট

রমিজ রাজাপাকিস্তান-ইংল্যান্ডকরাচি১৯৮৭
মহিন্দর অমরনাথভারত-শ্রীলঙ্কাআহমেদাবাদ১৯৮৯
ইনজামাম-উল-হকপাকিস্তান-ভারতপেশোয়ার২০০৬
মোহাম্মদ হাফিজপাকিস্তান-দ. আফ্রিকাডারবান২০১৩
আনোয়ার আলীপাকিস্তান-দ. আফ্রিকাপোর্ট এলিজাবেথ২০১৩
বেন স্টোকসইংল্যান্ড-অস্ট্রেলিয়ালর্ডস২০১৫