দুই ক্যাচ, দুই স্টাম্পিং। বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) পূর্বাঞ্চলের বিপক্ষে উইকেটের পেছনে সময়টা ভালোই কাটছে মধ্যাঞ্চলের নুরুল হাসানের। ফতুল্লায় পূর্বাঞ্চলের প্রথম ইনিংসে চারটি ডিসমিসাল করে একটি মাইলফলকও ছুঁয়েছেন এই উইকেটকিপার। ১২৮টি ক্যাচ ও ২৪টি স্টাম্পিং—ফিল্ডার নুরুলের শিকারসংখ্যা ১৫০ ছাড়িয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে উইকেটকিপার কিংবা সাধারণ ফিল্ডার হিসেবে ১৫০ বা তার বেশি শিকার আছে ১০ জনের। ঠিক ৩৫০ শিকার নিয়ে যেখানে সবার ওপরে শাহীন হোসেন। কখনো জাতীয় দলে সুযোগ না পাওয়া শাহীন ১২২টি প্রথম শ্রেণির ম্যাচে ক্যাচ নিয়েছেন ৩০৭টি, স্টাম্পিং করেছেন ৪৩টি। ম্যাচের হিসাবে প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের পঞ্চম অভিজ্ঞ খেলোয়াড় সব কটি শিকারই করেছেন উইকেটকিপার হিসেবে।
প্রথম শ্রেণিতে সবচেয়ে বেশি শিকার (বাংলাদেশের ক্রিকেটার)
ম্যাচ ক্যাচ স্টাম্পিং মোট
শাহীন হোসেন ১২২ ৩০৭ ৪৩ ৩৫০
সগীর হোসেন ৯৯ ২৪৯ ৩৬ ২৮৫
ধীমান ঘোষ ১০৪* ২১৩ ২৯ ২৪২
খালেদ মাসুদ ১১৪ ১৮৪ ২০ ২০৪
গোলাম মাবুদ ৭৯ ১৬৮ ১৭ ১৮৫
* ম্যাচ চলছে