ফুটবলে হাবিবুল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটের হাবিবুল বাশার আসছেন ফুটবলে! জাতীয় দলের সাবেক অধিনায়ক কাল এসেছিলেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে। তবে ফুটবল খেলতে নয়, ফুটবলের জোয়ার ফিরিয়ে আনার উদ্যোগের অংশ হয়ে। ২৪ জুলাই ঢাকাসহ দেশের সাতটি ভেন্যুতে শুরু হবে প্রিমিয়ার ফুটবল লিগ। লিগের স্বত্ব কিনে নেওয়া প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক এবার টেলিভিশনের জন্য বিজ্ঞাপন (টিভিসি) তৈরি করেছে। তিন মিনিটের টিভিসির শুটিংয়ে হাবিবুল বাশার ছাড়াও অংশ নেন সংগীত ও অভিনয় শিল্পীরা। বঙ্গবন্ধু স্টেডিয়াম ছাড়াও শুটিং হয়েছে চট্টগ্রাম, সিলেট ও বরিশালে। ১৮ জুলাই থেকে টেলিভিশনে দেখানো হবে গানটি, ‘ফুটবল ফুটবল, আওয়াজ উঠেছে চল। জমবে লড়াই, হবে কোলাহল। বল বল বল, গলা ছেড়ে বল, লেটস শাউট ফর ফুটবল।’