ফেরা

আবার অনুশীলনের কোলাহলে! গত কিছুদিনও অনুশীলন করেছেন। তবে তাতে না ছিল মন, না ছিল প্রাণ। একাকী নিষ্প্রাণ অনুশীলনে কী আর মন মজে! যন্ত্রণার সেই প্রহর শেষ হয়েছে। আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা থাকছে আরও দুই সপ্তাহ। তবে সুযোগ করে দেওয়া হয়েছে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে অনুশীলনের। কাল সেটিতেই যোগ দিয়ে সাকিব আল হাসান মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরের নেটে ব্যাটিং-বোলিং করলেন, টুকটাক ফিল্ডিং। ‘এ’ দলের সবাই অবশ্য সাকিবের সঙ্গে অনুশীলনে ছিলেন না। মূল মাঠে গা-গরমের ম্যাচ খেলেছে ‘এ’ দল আর অনূর্ধ্ব-১৯ দল। ‘এ’ দলের প্রস্তুতি চলছে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে সিরিজের জন্য। দুটি চার দিনের ও তিনটি এক দিনের ম্যাচ খেলতে ১০ সেপ্টেম্বর ঢাকায় আসছে জিম্বাবুয়ে ‘এ’। সাকিব মাঠের ক্রিকেটে ফিরবেন এশিয়ান গেমস ক্রিকেট দিয়ে। এশিয়াডে বাংলাদেশের প্রথম খেলা ১ অক্টোবর—ছবি: সৌজন্য