ফেরার অপেক্ষায় অ্যাবট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শন অ্যাবট
শন অ্যাবট

তাঁর বাউন্সারেই চোট পেয়েছিলেন ফিল হিউজ। এই চোট আর সারেনি কখনো, হিউজ চলে গেছেন না-ফেরার দেশে। দুঃসহ সেই স্মৃতিটা কুরে কুরে খাচ্ছিল শন অ্যাবটকে। আবার স্বাভাবিক হয়ে ক্রিকেটে ফিরতে পারবেন কি না, এ নিয়েও ছিল সংশয়। তবে সেই শঙ্কা দূর করে আজই ক্রিকেটে ফিরতে পারেন অ্যাবট। শেফিল্ড শিল্ডে আজ শুরু কুইন্সল্যান্ড-নিউ সাউথ ওয়েলস চার দিনের ম্যাচটিতে নিউ সাউথ ওয়েলসের ১২ জনের দলে রাখা হয়েছে অস্ট্রেলিয়ান এই পেসারকে। অবশ্য নিউ সাউথ ওয়েলস ক্রিকেট জানিয়েছে, এই ১২ জনের দল থেকে যেকোনো খেলোয়াড়ই নিজেদের নাম প্রত্যাহার করে নিতে পারেন। এ ম্যাচটি খেলা কারও জন্য বাধ্যতামূলক নয়। অ্যাবট আবার মাঠে ফিরছেন শুনে তাঁকে শুভকামনা জানিয়েছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন, ‘দারুণ খবর। পুরো ক্রিকেট পরিবার তোমার পাশে আছে শন।’ এএফপি।