ফেরার পথে এক ধাপ এগোলেন আজমল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পথে আজমল। ফাইল ছবি
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পথে আজমল। ফাইল ছবি

সেপ্টেম্বরে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আইসিসির নিষেধাজ্ঞার পর সাঈদ আজমল নতুন একটি সুখবর পেলেন। ইংল্যান্ডের এজবাস্টনে ব্যক্তিগত উদ্যোগে করিয়েছিলেন পরীক্ষা। সে পরীক্ষায় তিনি উত্তীর্ণ।
আজমল বললেন, ‘ব্যক্তিগত উদ্যোগে করা পরীক্ষায় উতরে গেছি। এজবাস্টনের পরীক্ষায় দুসরাসহ সব ধরনের ডেলিভারি ছিল ১৫ ডিগ্রির (কনুইয়ের বাঁক) মধ্যে।’ এখন আইসিসির ছাড়পত্রের জন্য চেন্নাইয়ে অনুমোদিত গবেষণাগারে ২৪ জানুয়ারি চূড়ান্ত পরীক্ষা করাতে হবে ৩৭ বছর বয়সী এ অফস্পিনারকে।
আগস্টে নিষেধাজ্ঞা জারির সময় আইসিসি জানিয়েছিল, আজমলের কনুইয়ে বাঁক ৪৩ ডিগ্রি ছাড়িয়ে গেছে। নিষেধাজ্ঞার পরও পাকিস্তানের বিশ্বকাপের প্রাথমিক দলে ছিলেন। তবে চূড়ান্ত দলে তাঁকে রাখেনি পিসি​িব। আজমল বললেন, ‘দেখুন, বোলিংয়ে আমি আত্মবিশ্বাসী হতে চাই, নিষেধাজ্ঞার আগে যেমনটা ছিলাম। আরও কার্যকর হতে চাই। ফলে এখনো বিশ্বকাপ খেলতে পারি। যদি না খেলতে পারি সে ক্ষেত্রেও দলে ফিরে আসার সুযোগ থাকছে। দেশ ও দলের যেটি ভালো, সেটি করতে চাই।’ অবশ্য পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান আজমলের বিশ্বকাপ খেলার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। বললেন, ‘অনেক দেরি হেয় গেছে।’
তবে আজমলকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে আন্তরিকতার অভাব নেই পিসিবির। সর্বশেষ পাকিস্তান দলের কেন্দ্রীয় চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে রাখা হয়েছে ৩৭ বছর বয়সী এ স্পিনারকে। ‘এ’ ক্যাটাগরিতে আছেন টেস্ট-ওয়ানডে অধিনায়ক মিসবাহ-উল-হক, ইউনিস খান, মোহাম্মদ হাফিজ, শহীদ আফ্রিদি ও জুনায়েদ খান। তথ্যসূত্র: এএফপি।