ফেরার প্রস্তুতি আজমলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২৫১ দিনের আন্তর্জাতিক ক্যারিয়ারে বল করেছেন মোট ১৮৮৮৭টি। অথচ গত তিন সপ্তাহেই সাঈদ আজমল বোলিংয়ের ভঙ্গিতে হাত ঘুরিয়েছেন ৭০০০ বার! বোঝাই যায়, বোলিং অ্যাকশন শুধরে দ্রুত ক্রিকেটে ফিরতে চান নিষিদ্ধ আজমল। লাহোরের ক্রিকেট একাডেমিতে চলছে তাঁর অ্যাকশন শোধরানোর প্রস্তুতি। কনুই বেশি না ভেঙে এই অনুশীলন চলছে দুসরার উদ্ভাবক সাকলায়েন মুশতাকের তত্ত্বাবধানে। প্রতিদিন দুই সেশনে এই অনুশীলন চলবে আরও তিন সপ্তাহ। সামনে ও পেছন থেকে রেকর্ড করা হচ্ছে তাঁর অ্যাকশন, হাত ঘোরানোর গতি পরিমাপের জন্য যন্ত্রও বসানো হয়েছে। ক্রিকইনফো।