প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঝে একটা সময় চেলসির মূল দলে ব্রাত্যই হয়ে পড়েছিলেন। সেস্ক ফ্যাব্রিগাস চেলসি ছাড়ছেন, এমন গুঞ্জনও শোনা যাচ্ছিল। তবে গত মাসেই ওয়েস্ট ব্রমের বিপক্ষে ম্যাচে ফিরে আর বাইরে যাননি স্প্যানিশ মিডফিল্ডার। পরশু স্টোক সিটির বিপক্ষে চেলসির ৪-২ গোলের জয়ে দুটি গোল করিয়েছেন ফ্যাব্রিগাস। তাতে হয়েছে একটা মাইলফলক—প্রিমিয়ার লিগে গোলে সহায়তার সেঞ্চুরি! প্রিমিয়ার লিগে দ্রুততম সময়ের রেকর্ড গড়েই মাইলফলকটা ছুঁয়েছেন, এক শ অ্যাসিস্ট করতে ফ্যাব্রিগাসের লেগেছে মাত্র ২৯৩ ম্যাচ। এ কীর্তি গড়া একমাত্র অ-ব্রিটিশ খেলোয়াড়ও ২৯ বছর বয়সী মিডফিল্ডার। গোলডটকম।