ফ্রেডির বাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়া কি পারবে অ্যাশেজ ধরে রাখতে? নাকি ছোট ছাইদানিটা নিয়ে যাবে ইংল্যান্ড? জবাব জানতে অপেক্ষা করতে হবে। তবে ফর্মের কারণে ক্রিকেটমনস্ক সমাজের বেশির ভাগেরই বাজি মাইকেল ক্লার্কের দলের পক্ষে। এমনকি ইংলিশদের অনেকেও মনে করছেন, অস্ট্রেলিয়াই বাজিমাত করবে। অ্যান্ড্রু ফ্লিনটফ অবশ্য সেই ইংলিশদের দলে পড়েন না। তাঁর মতে, অস্ট্রেলিয়ানদের নিয়ে মাতামাতিটা যত বেশি হচ্ছে, আসলে তারা তত ভালো দল নয়। সাবেক ইংল্যান্ড অলরাউন্ডার বরং তাঁর দলকেই ফেবারিট ভাবছেন, ‘অস্ট্রেলিয়ার দলটাকে ভালো করে দেখুন না। ভয় পেয়ে নাশতার টেবিল থেকে উঠে যাওয়ার মতো কিছুই নেই সেখানে।

আমার তো মনে হয় ইংল্যান্ডই ভালো অবস্থানে।’ দল দুটিকে তুলনা করে সিরিজের ফলটাও আগাম বলে দিলেন ফ্রেডি, ‘আমরা ২-১ ব্যবধানে সিরিজ জিতব।’ অ্যালিস্টার কুক শুনলে খুব খুশি হবেন বৈকি! ফক্স স্পোর্টস।