বছর শেষে জয়ের হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনন্দময় সময়। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ জয়ের ট্রফিসহ প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ দল l প্রথম আলো
আনন্দময় সময়। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ জয়ের ট্রফিসহ প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ দল l প্রথম আলো

চলে যাচ্ছে আরও একটা বছর। স্মৃতির পাতায়

তাইজুল ইসলাম টেস্ট ও ওয়ানডে দুই ক্রিকেটেই স্মরণীয় অভিষেক l ফাইল ছবি
তাইজুল ইসলাম টেস্ট ও ওয়ানডে দুই ক্রিকেটেই স্মরণীয় অভিষেক l ফাইল ছবি

ঠাঁই নিচ্ছে কত না ঘটন-অঘটন! ২০১৪ সালে বাংলাদেশের ক্রিকেটের সেসব ঘটন-অঘটন নিয়েই লিখেছেন তারেক মাহ্মুদ
বছরজুড়েই ছিল হতাশা। চাতক পাখির মতো একটুখানি ভালো পারফরম্যান্সের জন্য প্রতীক্ষা। প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়ে গেছেন অধিনায়ক, খেলোয়াড়েরা। ব্যর্থতার রেলগাড়ি তবু থামছিল না। অবশেষে বছরের শেষ ভাগে এসে দেখা মিলল সাফল্যের। পাওয়া গেল স্বস্তি।
আন্তর্জাতিক ক্রিকেটে ২০১৪ সালটা বাংলাদেশের জন্য কলঙ্কের বছর হয়েই থাকতে পারত। মাঠের টানা ব্যর্থতা আর মাঠের বাইরের নানা বিতর্কে এ বছরের নেতিবাচক ছবিটাই যে উজ্জ্বল হয়ে উঠছিল বেশি! বাঁচিয়ে দিল জিম্বাবুয়ে। অক্টোবর-নভেম্বর-ডিসেম্বর মিলে ৪৭ দিনের বাংলাদেশ সফরে তারা ভুলিয়ে দিল সারা বছরের যন্ত্রণা আর আক্ষেপ। তিন ম্যাচের টেস্ট সিরিজ আর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে প্রতিপক্ষকে শুধু ‘বাংলাওয়াশে’রই স্বাদ দিল না মুশফিক-মাশরাফির দল, ৮-০-তে জেতা এই সিরিজ বাংলাদেশের ক্রিকেটকে উপহার দিয়ে গেল হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস।
জানুয়ারিতে বছরটা শুরু হয়েছিল দেশে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে। এরপর ফেব্রুয়ারি-মার্চে ঘরের মাঠে পরপর এশিয়া কাপ আর টি-টোয়েন্টি বিশ্বকাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান আর নেপালের বিপক্ষে জয় এলেও তাতে নেভেনি সাফল্যের তৃষ্ণা। বরং এশিয়া কাপে আফগানিস্তান আর টি-টোয়েন্টি বিশ্বকাপে হংকংয়ের কাছে হার ব্যর্থতার আগুনে ঘি ঢেলেছে। জুনের ভারত সিরিজ এবং আগস্ট-সেপ্টেম্বরের ওয়েস্ট ইন্ডিজ সফরে সে আগুনের উত্তাপ কেবলই বাড়ল। এসবের সঙ্গে যোগ করে নিতে পারেন এশিয়ান গেমসে সোনা হারানোর জ্বালাকেও।
এত ব্যর্থতার পরও আশা ছিল একটাই—বছরের শেষ সিরিজটা জিম্বাবুয়ের বিপক্ষে। তার মানে আরেকটা সুযোগ অন্তত পাওয়া যাবে সারা বছরের দুঃখ ভোলার। সে সুযোগ ভালোভাবেই কাজে লাগিয়ে ২০১৫ বিশ্বকাপের আগে জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২০১৪ সালে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি একঝাঁক তরুণ ক্রিকেটারের আগমন। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম, লেগ স্পিনার জুবায়ের হোসেন, পেসার তাসকিন আহমেদ, ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান ও সৌম্য সরকার—এই ছয় ক্রিকেটারের আন্তর্জাতিক অভিষেক হয়েছে এ বছর। এঁদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক টেস্টেই ৫ উইকেট ও জিম্বাবুয়ের বিপক্ষে এক ইনিংসে ৮ উইকেট নেওয়া তাইজুল তো ওয়ানডে অভিষেকে হ্যাটট্রিক করে ইতিহাসই গড়লেন! ব্যক্তিগত পারফরম্যান্সের কথা বললে আসবে সাকিব আল হাসানের নামও। বিসিবির তুমুল বিতর্কিত সিদ্ধান্তে মাস তিনেক বহিষ্কৃত থাকলেও জিম্বাবুয়ে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই তিনি আরও একবার চেনালেন নিজেকে। খুলনায় একই টেস্টে সেঞ্চুরি আর ১০ উইকেট সাকিবকে নিয়ে গেল নতুন উচ্চতায়।

এ বছর বাংলাদেশের ক্রিকেট আরও কিছু নতুনত্ব উপহার দিয়েছে। দুই অধিনায়কের যুগে প্রবেশ এই ২০১৪ সালেই। জিম্বাবুয়ে সিরিজে টেস্টে মুশফিকুর রহিম নেতৃত্ব দিলেও ওয়ানডে অধিনায়কত্বে ফিরেছেন মাশরাফি বিন মুর্তজা। সাকিব-বিতর্কের আগে বছরের মাঝামাঝি পর্যন্ত ক্রিকেট পাড়া সরগরম ছিল বিপিএল ফিক্সিংয়ের বিচার নিয়ে।
ঘরোয়া ক্রিকেটের সূচি থেকে এ বছর হারিয়ে গেছে বিপিএল আর ঢাকা প্রিমিয়ার লিগ। আগের দুই আসরের বকেয়া, স্পট ফিক্সিংসহ নানা বিতর্কে জর্জরিত বিপিএল আবার কবে হবে কে জানে! বিসিবি ব্যর্থ ২০১৩-১৪ মৌসুমের প্রিমিয়ার ক্রিকেট লিগকে আলোর মুখ দেখাতেও। ২০১২-১৩-র পর এখন চলছে ২০১৪-১৫ মৌসুমের লিগ। মাঝের একটা মৌসুম কোথায় হারাল, সেটা বিসিবিই ভালো বলতে পারবে। তবে মন্দের ভালো, প্রথম শ্রেণীর ক্রিকেটের দুটি আসরই ঠিকঠাক মতো শেষ হতে পেরেছে। বিসিএলের দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন দক্ষিণাঞ্চল। জাতীয় লিগের শিরোপা জিতেছে ঢাকা বিভাগ।

.
.

ঘরোয়া ক্রিকেট নিয়ে বিতর্ক আর আক্ষেপ প্রতিটা সালতামামিরই অনুষঙ্গ হয়। এবার বেদনাটা বেশি আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ সাফল্য-খরার কারণেই। জিম্বাবুয়ে সিরিজ দিয়ে তার আপাতসমাপ্তি ঘটলেও এখানেই সব শেষ নয়। জয়ের ধারাটা ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত নিয়ে যেতে পারলেই বলা যাবে ২০১৪ সালের শেষটা ছিল আসলে নতুন দিনের শুরু।
২০১৪ সালে সবচেেয় বেশি
রান
টেস্ট
মুমিনুল হক
৬১৪
ওয়ানডে
মুশফিকুর রহিম
৭০৪
টি–টোয়েন্টি
এনামুল হক
২৮৫
উইকেট
সাকিব আল হাসান
টেস্ট ২৭
ওয়ানডে ২১
টি–টোয়েন্টি ১১