প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় ইনিংসে ডেভিড ওয়ার্নারকে করতে হবে মাত্র ৪১ রান। তাহলেই এই বছরের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে এক হাজার রান পূর্ণ হবে অস্ট্রেলিয়ান ওপেনারের। কাল প্রথম ইনিংসের ১৪৫ রান নিয়ে এই বছরে ওয়ার্নারের রান ৯৫৯। কুমার সাঙ্গাকারা (১৪৩১), ইউনিস খান (১০৬৪), অ্যাঞ্জেলো ম্যাথুস (১০৪৪) ও মাহেলা জয়াবর্ধনে (১০০৩) এর আগে পেরিয়েছেন এ বছর সহস্র রানের মাইলফলক। তবে ওপেনারদের মধ্যে ওয়ার্নারের আশপাশেও নেই কেউ। ৭৬৯ রান নিয়ে দুইয়ে আছেন শ্রীলঙ্কার কৌশল সিলভা, তবে ওয়ার্নারের (৭) চেয়ে তিনটি টেস্ট বেশি খেলেছেন তিনি। এই বছরে এ নিয়ে পাঁচটি সেঞ্চুরিও করে ফেললেন ওয়ার্নার, এখানে সঙ্গে আছেন ইউনিস।