গত জানুয়ারিতে টি-টোয়েন্টি অভিষেকেই আলো ছড়িয়েছিলেন জসপ্রীত বুমরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেডে ৩ উইকেট নিয়ে দলের জয়ে ভূমিকাও রেখেছিলেন এই মিডিয়াম পেসার। সেই বুমরা পরশু হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে আরেকবার ৩ উইকেট নিলেন। এই ৩ উইকেটসহ ১৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার উইকেট ২৪টি। এ বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট বুমরারই। ২২ বছর বয়সী এই বোলারকে এখন হাতছানি দিচ্ছে এক পঞ্জিকাবর্ষে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড। এ বছর আর মাত্র ৪টি উইকেট পেলেই বুমরা পেছনে ফেলবেন ডার্ক ন্যানেসকে। ২০১০ সালে ২৭ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার।
এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ উইকেট (আন্তর্জাতিক টি-টোয়েন্টি)
ম্যাচ উইকেট সেরা গড় সাল
ডার্ক ন্যানেস (অস্ট্রেলিয়া) ১৪ ২৭ ৪/১৮ ১৪.৯২ ২০১০
সাঈদ আজমল (পাকিস্তান) ১৬ ২৫ ৪/২৩ ১৫.৬৪ ২০১২
জসপ্রীত বুমরা (ভারত) ১৮ ২৪ ৩/১১ ১৭.৯৫ ২০১৬
সাঈদ আজমল (পাকিস্তান) ১৮ ২২ ৪/২৬ ১৯.০৪ ২০১০
শন টেট (অস্ট্রেলিয়া) ১৪ ২২ ৩/১৩ ১৪.৭২ ২০১০
আল আমিন (বাংলাদেশ) ১৪ ২২ ৩/২৫ ১৫.১৮ ২০১৬