প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যালিস্টার কুক টেস্টে এক বছরে সবচেয়ে বেশি রান করেছিলেন ২০১৫ সালে। ইংল্যান্ড অধিনায়ক গত বছর ১৪ টেস্টে করেছিলেন ১৩৬৪ রান। ব্যক্তিগত রেকর্ডটা কি এ বছরই আবার নতুন করে লিখবেন কুক? কাল শেষ হওয়া রাজকোট টেস্টের পর ২০১৬ সালে তাঁর রান ১০৫২। এ বছর আরও চারটি টেস্ট হাতে আছে। ‘ক্যাপ্টেন’ কুক এই নিয়ে পাঁচবার এক পঞ্জিকাবর্ষে এক হাজারের বেশি রান পেলেন। তাঁর চেয়ে বেশিবার বছরে হাজার রান করেছেন শুধু শচীন টেন্ডুলকার। ভারতীয় গ্রেট ছয়বার এক বছরে চার অঙ্ক ছুঁয়েছেন। পাঁচবার হাজারের বেশি রান করা ব্যাটসম্যানের সংখ্যা কুকসহ পাঁচজন।
সবচেয়ে বেশিবার
৬
শচীন টেন্ডুলকার
৫
ব্রায়ান লারা, ম্যাথু হেইডেন, রিকি পন্টিং, জ্যাক ক্যালিস, কুমার সাঙ্গাকারা ও অ্যালিস্টার কুক
৪
সুনীল গাভাস্কার, কেভিন পিটারসেন
ও মাইকেল ক্লার্ক