বছরের সফল টেস্ট জুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশাখাপত্তনমে প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৫৫ রানে সবচেয়ে বড় জুটিটি ছিল জনি বেয়ারস্টো ও বেন স্টোকসের। ষষ্ঠ উইকেটে ১১০ রান বছরের টেস্ট রেকর্ডের একটা শাখায় সবার ওপরে তুলে দিয়েছে তাঁদের—জুটি বেঁধে টেস্টে সবচেয়ে বেশি রান। কালকের সেঞ্চুরি জুটিটি ধরে ৭ ইনিংসে তাঁরা রান করেছেন ৭৭২। এ বছর সবচেয়ে বেশি রান করায় গতকাল বেয়ারস্টো-স্টোকস ছাপিয়ে গেছেন ইংল্যান্ডেরই অ্যালিস্টার কুক-অ্যালেক্স হেলস জুটিকে (৭৫০)। টেস্টে এ বছর ৭০০ কিংবা তার চেয়ে বেশি রান আছে আর একটি জুটির—পাকিস্তানের আজহার আলী ও আসলাম সামির।

২০১৬সালে জুটিতে সবচেয়ে বেশি রান

                                                          ইনিংস         রান           গড়

জনি বেয়ারস্টো-বেন স্টোকস (ইংল্যান্ড)        ৭       ৭৭২    ১১০.২৮

অ্যালিস্টার কুক-অ্যালেক্স হেলস (ইংল্যান্ড)    ১৯      ৭৫০    ৩৯.৪৭

আজহার আলী-সামি আসলাম (পাকিস্তান)    ১২      ৭১৬    ৬৫.০৯

মঈন আলী-বেয়ারস্টো (ইংল্যান্ড)             ১৩      ৬৬১    ৬০.০৯

মার্টিন গাপটিল-টম ল্যাথাম (নিউজিল্যান্ড)   ১৬      ৬৪৬    ৪০.৩৭