প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১০ ও ২০১২ সালের পর টেস্টে আবারও এক বছরে ১২০০ রান করলেন অ্যালিস্টার কুক। ইতিহাসের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এক পঞ্জিকাবর্ষে তিনবার কমপক্ষে ১২০০ রান করলেন ইংল্যান্ডের অধিনায়ক। ‘ক্যাপ্টেন’ কুকের আগে এ কীর্তি ছিল অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন ও রিকি পন্টিংয়ের। হেইডেন ২০০১ সালে ১৩৯১, ২০০৩ সালে ১৩১২ ও ২০০৫ সালে ১৩৮০ রান করেছিলেন। পন্টিং ২০০৩ সালে ১৫০৩, ২০০৫ সালে ১৫৪৪ রান ও ২০০৬ সালে ১৩৩৩ রান করেন। মানদণ্ডটা কমিয়ে বছরে এক হাজার রান ধরলে সবার ওপরে থাকেন শচীন টেন্ডুলকার। ভারতীয় কিংবদন্তি ছয়বার এক বছরে হাজারের ওপরে রান করেছেন। পাঁচবার এক বছরে হাজারের ওপরে রান করেছেন পাঁচজন: ম্যাথু হেইডেন, জ্যাক ক্যালিস, ব্রায়ান লারা, রিকি পন্টিং ও কুমার সাঙ্গাকারা।