প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাউথ অস্ট্রেলিয়ার কোচ হওয়ার প্রস্তাব পেয়েছিলেন। তাতে সাড়া না দিয়ে ইংলিশ কাউন্টি দল ইয়র্কশায়ারের কোচ হিসেবেই থেকে যাচ্ছেন জেসন গিলেস্পি। প্রস্তাবটা অন্য সময় পেলে হয়তো অন্যকিছু ভাবতেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার। কিন্তু কোচ গিলেস্পির পরিকল্পনা যে আরও বড় জায়গায় কাজ করার। গত বিশ্বকাপে বাংলাদেশের কাছে হার এবং গ্রুপ পর্বেই ইংল্যান্ডের বিদায়ের পর থেকেই চাপের মুখে ইংল্যান্ড কোচ পিটার মুরস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্রই শেষ হওয়া টেস্ট সিরিজ এগিয়ে থেকেও ১-১-এ ড্র করায় কেউ কেউ শেষও দেখে ফেলেছেন মুরসের। ইংল্যান্ডের পত্রপত্রিকায় তাঁর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে গিলেস্পির নামও এসেছে। ইংল্যান্ড জাতীয় দলের দায়িত্ব পাওয়ার আকাঙ্ক্ষা থেকেই গিলেস্পি না করে দিয়েছেন সাউথ অস্ট্রেলিয়াকে। ক্রিকেট অস্ট্রেলিয়া।