বড় ম্যাককালামের অবসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় কেটেছে ছোট ভাইয়ের ছায়ায়। ২০০৭ সালে নিউজিল্যান্ড দলে এসেছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে, আট বছর পরও নাথান ম্যাককালামের পরিচয় ‘ব্রেন্ডন ম্যাককালামের বড় ভাই’। অফ স্পিন বোলিং এবং কাজ চালানো ব্যাটিং নিয়ে পরে নিউজিল্যান্ডের ওয়ানডে দলেও হয়েছেন নিয়মিত। তাঁর বোলিংয়েই ২০১১ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল নিউজিল্যান্ড। কাল অবসরের আগাম ঘোষণা দিতে গিয়ে ওটাকেই ক্যারিয়ারের সেরা মুহূর্ত হিসেবে বেছে নিলেন। এই মৌসুমের পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন ৩৫ বছর বয়সী নাথান। তারপর...পুরোটা সময় দেবেন পরিবারকে। ইএসপিএন।