বড় সংগ্রহের পথে দ. আফ্রিকা

আজ বোধহয় সব ভাগ্য সঙ্গে করে নিয়ে সেমিফাইনালে খেলতে এসেছে দক্ষিণ আফ্রিকা। নয়তো, এবি ডি ভিলিয়ার্স দুবার জীবন পারবেন কেন? ৩৬ কম ওভারে কোরি অ্যান্ডারসনের বলে উইলিয়ামসনের ক্যাচ হওয়া থেকে ডি ভিলিয়ার্স বেঁচেছেন, টিম সাউদির ৩৭ তম ওভারেও ব্যাটের কানায় লেগে ওঠা বলটি ধরার জন্য কেউ ছিল না। তবে কি বিশ্বকাপ ভাগ্যটাই পাল্টে দিকে আজ মাঠে নেমেছে দক্ষিণ আফ্রিকা! তাঁদের স্কোর বোর্ড কিন্তু তেমন কিছুরই ইঙ্গিত দিচ্ছে। এই প্রতিবেদন লেখার সময় অকল্যান্ডে চলছে ফ্যাফ ডু প্লেসি ও এবি ডি ভিলিয়ার্সের অসাধারণ ব্যাটিংয়ের প্রদর্শনী। শুরুর বিপর্যয় কাটিয়ে তো প্রোটিয়ারা উঠেছেই, এই দুই ব্যাটসম্যানের কল্যাণে স্কোরবোর্ডে বড় ধরনের সংগ্রহই দেখতে পাচ্ছে তারা। ৩৮ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩ উইকেটে ২১৬। ডু প্লেসি ৮২ ও এবি ডি ভিলিয়ার্স ৬০ রান নিয়ে ব্যাট করছেন।
এর আগে, ট্রেন্ট বোল্টের জোড়া তোপে ৩০ রানের মধ্যেই ২ উইকেট হারিয়ে বসেছিল দক্ষিণ আফ্রিকা। অল্পতেই ফিরেছিলেন হাশিম আমলা ও কুইন্টন ডি কক। আমলাকে বোল্ড করেছিলেন বোল্ট। আর বোল্টের বলই থার্ড ম্যান দিয়ে উড়িয়ে মারতে গিয়ে টিম সাউদির ক্যাচে পরিণত হয়েছিলেন ডি কক।