বড়লেখায় তাসকিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের পর কিছুদিন শুধু সংবর্ধনারই ছড়াছড়ি গেছে। আজ সৌম্য সরকার সাতক্ষীরায় সংবর্ধনা পান তো কাল নড়াইলে মাশরাফি বিন মুর্তজা। সেই ধারাবাহিকতায় ঢাকার মোহাম্মদপুরে সংবর্ধনা পেয়েছেন তাসকিন আহমেদও। কিন্তু তাসকিনের যে আরও একটা সংবর্ধনা পাওয়া বাকি ছিল! কাল তা পেলেন মৌলভীবাজার  জেলার বড়লেখা উপজেলায়। স্থানীয় ভক্তদের উদ্যোগে পৌরসভা মাঠে অনুষ্ঠিত সংবর্ধনায় তাসকিনকে দেখতে এসেছিলেন কয়েক হাজার মানুষ, উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ও জাতীয় সংসদের হুইপ মো. শাহাবুদ্দিন ও বিসিবির পরিচালক জালাল ইউনুস। প্রশ্ন জাগতে পারে, ঢাকার ছেলে তাসকিনকে নিয়ে বড়লেখায় এত হইচই কেন? উত্তরটা শুনুন তাসকিনের মুখেই, ‘আমাকে যখন সংবর্ধনার আমন্ত্রণ জানানো হলো, তখন ওনারা বলেছেন ওখানে আমার অনেক ভক্ত। বড়লেখায় এসেও তাই দেখলাম। মূলত স্থানীয় তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহ দিতেই এই আয়োজন।’