বদলাচ্ছে না বাউন্সার আইন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটা বাউন্সার ফিল হিউজের ঘাড়ে লেগে দিল মরণছোবল। ক্রিকেট-বিশ্বে এখন একটাই প্রশ্ন, বাউন্সার আইন কি বদলাবে? আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বলছেন, বাউন্সারকে কোনো শেকল পরানোর ইচ্ছে তাঁদের নেই।
আধুনিক ক্রিকেটের বেশির ভাগ আইন-কানুনই যেখানে ব্যাটসম্যানদের পক্ষে, সেখানে পেসারদের কাছ থেকে বাউন্সারকে ছিনিয়ে নিলে তাঁদের পঙ্গুই করে দেওয়া হবে। তাই বাউন্সার আইন পরিবর্তনের বিপক্ষে আইসিসির প্রধান নির্বাহী, ‘এখনই এটা নিয়ে কিছু বলাটা তাড়াহুড়োই। তবে প্রাথমিক প্রতিক্রিয়া হচ্ছে, এমন কিছু হবে না।’ বর্তমান নিয়মে পেসাররা টেস্ট ও ওয়ানডেতে ১ ওভারে দুটি করে বাউন্সার দিতে পারেন, টি-টোয়েন্টিতে একটি করে। এএফপি।