বদলাবে না অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্লেজিং নিয়ে আইসিসির হুমকিকে তেমন গুরুত্ব দিচ্ছেন না ড্যারেন লেম্যান। চিরাচরিত নিয়মেই নিজ দলকে খেলার স্বাধীনতা দেবেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ান কোচ, ‘আমরা আমাদের খেলোয়াড়দের স্বাভাবিক খেলাটাই খেলতে বলব। তবে কেউ যেন সীমা অতিক্রম না করে, সেটিও দেখা হবে অবশ্যই।’ আম্পায়ার বিলি বাউডেনও খুব বেশি কড়াকড়ির পক্ষে নন, ‘আপনি সবাইকে নিশ্চয়ই গির্জায় ধর্মসংগীত গাওয়া শিশুতে রূপান্তরিত করতে চান না। এসব (স্লেজিং) বেশি হওয়া মানেই বেশি মজা, বেশি ঠাট্টা-তামাশা। সব রকমেরই তো মানুষ আছে। তবে ব্যক্তিগত বা আক্রমণাত্মক পর্যায়ে গেলে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। খেলার প্রতি, প্রতিপক্ষের প্রতি, আম্পায়ারদের প্রতি শ্রদ্ধাই হলো সবকিছুর ওপরে।’ আইএএনএস।