বদ্রি নেই, ফিরলেন বেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজের জন্য যেটা দুঃসংবাদ, সেটাই বাংলাদেশের জন্য এসেছে কিছুটা স্বস্তি হয়ে। চোটের কারণে সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটিতে খেলতে পারবেন না ওয়েস্ট ইন্ডিয়ান লেগ স্পিনার স্যামুয়েল বদ্রি। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টিতেও ১৫ রানে ৪ উইকেট নিয়েছেন টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার। তাঁর জায়গায় চার বছর পর টি-টোয়েন্টি দলে ডাকা হয়েছে সুলেমান বেনকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না ক্রিস গেইল ও ডোয়াইন ব্রাভো। সেন্ট কিটসের ম্যাচের দলে রাখা হয়েছে দুজনকেই। ক্রিকইনফো।

ওয়েস্ট ইন্ডিজ দল: ড্যারেন স্যামি (অধিনায়ক), সুলেমান বেন, ডোয়াইন ব্রাভো, শেলডন কটরেল, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, সুনীল নারাইন, কাইরন পোলার্ড, দিনেশ রামদিন, আন্দ্রে রাসেল, ক্রিশমার সান্টোকি, লেন্ডল সিমন্স, ডোয়াইন স্মিথ।