বন্ধু চিরকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংশয়বাদীদের মুখে ছাই দিয়ে দিব্যি বন্ধুত্ব বজায় রেখেছেন ব্র্যাড হাডিন ও পিটার নেভিল। মেয়ের অসুস্থতার জন্য ব্র্যাড হাডিন অ্যাশেজের অস্ট্রেলিয়া দল থেকে সরে দাঁড়াতেই নির্বাচকেরা বেছে নিয়েছিলেন পিটার নেভিলকে। তারপর আর ফেরাই হয়নি ৩৭ বছর বয়সী উইকেটকিপারের। উত্তরসূরির পাশে সব সময় থাকার কথা বললেও ধরে নেওয়া হয়েছিল সেটা কথার কথা হয়েই থাকবে। অথচ দেখা গেল ঠিকই কথা রেখেছেন হাডিন। বাংলাদেশ সফরের জন্য নেভিলের প্রস্তুতিতেও বাড়িয়ে দিয়েছেন অগ্রজসুলভ হাত। নেভিল জানিয়েছেন, ক্যাচ অনুশীলনে আগামী সপ্তাহে হাডিনের সাহায্য নেবেন তিনি। সদ্য সাবেক হাডিন নেভিলের সঙ্গে সব সময়ই উষ্ণ সম্পর্ক রাখতে চান, ‘পিটারের জন্য আমার দুয়ার সব সময়ই খোলা। ওর যেকোনো প্রয়োজনে আমি পাশে আছি।’ সিডনি মর্নিং হেরাল্ড।