বন্যাদুর্গতদের পাশে টেন্ডুলকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত তিনি আগে থেকেই। শচীন টেন্ডুলকার এবার দাঁড়ালেন জম্মু ও কাশ্মীরে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে। বন্যাদুর্গত এসব মানুষের জন্য টেন্ডুলকার বাড়িয়ে দিলেন সাহায্যের হাত। অনাহারে ভোগা মানুষের মুখে খাবার তুলে দিতে পাঠিয়ে দিয়েছেন ত্রাণ। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, টেন্ডুলকার পাঁচ টন বিভিন্ন ধরনের খাদ্যপণ্য, ৪০০ পানি বিশুদ্ধকরণ যন্ত্র এবং ১০ হাজার কম্বল পাঠিয়েছেন। এনডিটিভি।