বন্যার্তদের পাশে ম্যাথুসরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় শ্রীলঙ্কা অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। তিন লাখেরও বেশি মানুষ হয়েছেন বাস্তুহারা। বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি এরই মধ্যে সহানুভূতি জানিয়েছেন শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের ক্রিকেটাররা। বৃহস্পতিবার শুরু হওয়া হেডিংলি টেস্টে কালো বাহুবন্ধনী পরে মাঠে নেমেছিলেন দুই দলের খেলোয়াড়েরা। তবে এটুকুতেই নিজেদের দায়িত্ব পালন হয়ে গেছে ভাবছেন না অ্যাঞ্জেলো ম্যাথুস ও তাঁর দল। ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ শ্রীলঙ্কান রুপি অনুদানের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। পরশু দিনের খেলা শেষে শ্রীলঙ্কা দলের মুখপাত্র চন্দ্রিশান পেরেরা জানিয়েছেন, শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি বিবেচনা করে দল ক্ষতিগ্রস্তদের সাহায্যে ১০ লাখ রুপি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এএফপি।