বরখাস্ত হচ্ছেন মঈন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘খাবার খেতে’ গিয়েছিলেন ক্যাসিনোতে! এরই জেরে বিশ্বকাপ থেকে দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন পাকিস্তানের প্রধান নির্বাচক মঈন খান। ক্ষমাও চেয়েছেন দেশবাসীর কাছে। কিন্তু তাতেও শেষ রক্ষা হচ্ছে না সাবেক পাকিস্তান অধিনায়কের। তাঁর প্রধান নির্বাচকের পদটি শেষ পর্যন্ত কেড়েই নেওয়া হচ্ছে।
বিশ্বকাপ থেকে দেশে ফিরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খানের সঙ্গে দেখা করেন মঈন। তখন শোনা গিয়েছিল, আপাতত তিনি পার পেয়ে গেলেন। তবে এখন জানা যাচ্ছে, ওই সাক্ষাতে বোর্ডপ্রধান মঈনকে জানিয়ে দেন, বিশ্বকাপ শেষেই পরিবর্তন আসছে প্রধান নির্বাচকের পদে। যোগ্য প্রার্থী খোঁজার প্রক্রিয়া শুরুরও নির্দেশ দিয়েছেন শাহরিয়ার খান। পাকিস্তানের পত্রপত্রিকায় তেমন খবরই বেরিয়েছে। ইয়াহু নিউজ।