বর্ণবাদী ভারমিউলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারমিউলেন
ভারমিউলেন

১০ বছর বাইরে থেকে গত বছর ফিরেছিলেন টেস্ট দলে, এখন আবার দলের বাইরে। বিতর্কের সঙ্গে জিম্বাবুয়ের ক্রিকেটার মার্ক ভারমিউলেনের সখ্যটা পুরোনো। দল থেকে জায়গা হারিয়ে ২০০৮ সালে তো একবার রেগেমেগে আগুনই ধরিয়ে দিয়েছিলেন জিম্বাবুয়ে ক্রিকেটের কার্যালয়ে। এবার ফেসবুকে এক মন্তব্যে কৃষ্ণাঙ্গদের ‘বানর’ বলেছেন এই শ্বেতাঙ্গ ক্রিকেটার। যে কারণে সব ধরনের ক্রিকেট থেকে ৩৬ বছর বয়সী ব্যাটসম্যানকে নিষিদ্ধ ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট।
সাবেক জিম্বাবুয়ে অধিনায়ক প্রসপার উতসেয়া জিম্বাবুয়ে ক্রিকেটের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ তোলার পর এই পোস্টটি দিয়েছিলেন তিনি। ভারমিউলেন লিখেছেন, ‘জঙ্গলে থাকতে দিলেই ওরা ভালো থাকত।’ ‘মাটির ঘরে’ থাকতে দিলে উতসেয়া নাকি সুখেই থাকতেন। ভারমিউলেনের এমন ভারসাম্যহীন আচরণটা হতে পারে মানসিক অসুস্থতার কারণে। ২০০৪ সালে ব্যাটিং করার সময় মাথায়
বল লাগার পর থেকে গুরুতর মানসিক সমস্যা দেখা দেয় তাঁর। ডন, বিবি​িস।