প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩৯ রানে ৮ উইকেট। মাত্র তৃতীয় টেস্ট খেলতে নেমেই বাংলাদেশের হয়ে সেরা টেস্ট বোলিংয়ের রেকর্ড নিজের করে নিয়েছেন তাইজুল ইসলাম, পেছনে ফেলেছেন সাকিব আল হাসানকে। মিরপুরে টেস্টের প্রথম ইনিংসে ১ উইকেট নিয়ে এই বাঁহাতি স্পিনার পেছনে ফেলেছিলেন সাকলাইন সজীবকেও। ২০১১ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে ৭২ উইকেট নিয়েছিলেন বাঁহাতি স্পিনার সাকলাইন। এত দিন এক পঞ্জিকাবর্ষে এটাই ছিল কোনো বাংলাদেশি বোলারের সবচেয়ে বেশি উইকেট। প্রথম ইনিংসে ১ ও দ্বিতীয় ইনিংসের ৮, প্রথম টেস্ট শেষে ২০১৪ সালে ১৬ ম্যাচে তাইজুলের প্রথম শ্রেণির উইকেট ৮১টি। যা পেয়েছেন তিনি রাজশাহী বিভাগ, উত্তরাঞ্চল, বাংলাদেশ ‘এ’ ও জাতীয় দলের হয়ে খেলে।