বর্ষসেরা বেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৩-১৪ মৌসুমটা দারুণ কাটিয়েছেন সুলিমান বেন। ৫ টেস্টে ২৫.০৩ গড়ে নিয়েছেন ২৮ উইকেট। এই পারফরম্যান্সই ওয়েস্ট ইন্ডিজের ২০১৩-১৪ মৌসুমের সেরা ক্রিকেটারের সম্মান এনে দিয়েছে এই স্পিনারকে। গত মঙ্গলবার কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের বার্ষিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে টেস্ট ও ওয়ানডের বর্ষসেরা হয়েছেন দিনেশ রামদিন ও ক্রেগ ব্র্যাফেট। বর্ষসেরা টি-টোয়েন্টি খেলোয়াড় স্যামুয়েল বদ্রি। অক্টোবর ২০১৩ থেকে সেপ্টেম্বর ২০১৪—এই সময়ের পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচিত হন বর্ষসেরারা। ক্রিকইনফো।