প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপে গিয়েছিলেন দলের আশা-ভরসার প্রতীক হয়ে। কিন্তু ওয়েইন রুনি নিজের ছায়া হয়ে ছিলেন, ইংল্যান্ডও বিদায় নিয়েছিল প্রথম রাউন্ড থেকেই। তার পরও গত বছর ইংল্যান্ডের হয়ে রুনিই যা একটু টিমটিম করে জ্বলেছেন—১৩ ম্যাচে করেছেন ৮ গোল। ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ববি চার্লটনকে ছুঁতে দরকার আর ৩ গোল। সমর্থকদের ভোটে রুনিই তাই বর্ষসেরা ইংলিশ ফুটবলার। ২৭ শতাংশ ভোট পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের এই স্ট্রাইকারের চেয়ে অনেকটাই পিছিয়ে দ্বিতীয় ড্যানি ওয়েলবেক (১১ শতাংশ) ও তৃতীয় রাহিম স্টার্লিং (৭ শতাংশ)। এএফপি।