বল করার সময় হার্ট অ্যাটাক, ক্রিকেটারের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
♦ বোলিং করার সময় হার্ট অ্যাটাক করে মাঠেই মারা যান ২৫ বছর বয়সী অ্যান্থনি।
♦ ভারতের হায়দরাবাদ প্রদেশের ঘটনা। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বানজারা পাহাড়ে আয়োজন করা হয়েছিল টুর্নামেন্টটি।
পাড়ার ক্রিকেটে মৃত্যু হয়েছে এই ক্রিকেটারের। সংগৃহীত ছবি
পাড়ার ক্রিকেটে মৃত্যু হয়েছে এই ক্রিকেটারের। সংগৃহীত ছবি


বোলিং রানআপে দাঁড়িয়ে আছেন বোলার। তাঁর দৌড় শুরু করার অপেক্ষায় ব্যাটসম্যান, আম্পায়ার ও দর্শক। এমন মুহূর্তে মুখ থুবড়ে মাটিতে লুটিয়ে পড়লেন বোলার। কী মর্মান্তিক দৃশ্য...

সবাই কাছে এসে বুঝতে পারলেন হার্ট অ্যাটাক করেছেন বোলার। তড়িঘড়ি করে হাসপাতালে নেওয়া হলো, কিন্তু বাঁচানো গেল না। চিকিৎসকেরা বলেন, মারা গিয়েছেন তিনি। ২৫ বছর বয়সী ব্যক্তিটির নাম অ্যান্থনি। পুরো ঘটনাটিই আবার মোবাইলে ভিডিও করা হয়েছে!

ভারতের হায়দরাবাদ প্রদেশের ঘটনা। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বানজারা পাহাড়ে আয়োজন করা হয়েছিল টুর্নামেন্টটি। একেবারেই পাড়ার টুর্নামেন্ট বলতে যা বোঝায়, ঠিক সেই রকম। ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে, শীতের রাতে এলাকায় উৎসবমুখর পরিবেশে খেলছিল তারা। কিন্তু একটি মৃত্যু সবকিছুকে থামিয়ে দিল।