বলছেন হ্যাজলউড...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ত্রিদেশীয় সিরিজের পর প্রথম প্রস্তুতি ম্যাচেও ভারত হেরেছে বেশ বাজেভাবেই। তবে বর্তমান চ্যাম্পিয়নরা বিশ্বকাপে ভালোভাবে ফিরে আসবে বলে ধারণা অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজলউডের, ‘তাদের ব্যাটিং অর্ডারের ফর্মে আসাটা সময়ের ব্যাপার। দলে কিছু অসাধারণ খেলোয়াড় আছে, তাদের রেকর্ডও অসাধারণ। তারা সঠিক পথে ফিরে আসবে। দলটা বিপজ্জনকও।’ নিজেদের শক্তিমত্তা নিয়ে তিনি বলেছেন দুটি বিষয়—জেমস ফকনারের ব্যাটিং আর পেস বোলিং। ফকনারের লোয়ার অর্ডারের ব্যাটিংকে শক্তি মনে করছেন হ্যাজলউড, ‘যদি ফকনার দলে থাকে, তবে আট নম্বরে তার ব্যাটিং দলকে পূর্ণ শক্তির করে তুলবে। অন্য দলের হয়তো এমন বোলার আছে, যারা একটু-আধটু ব্যাট করতে পারে। কিন্তু আমাদের জিমি (জেমস ফকনার) ম্যাচ শেষ করে আসতে পারে।’ নিজেদের পেস আক্রমণ নিয়েও উচ্চাশা আছে তাঁর, ‘আমার মনে হয় আমাদের পেস বোলিং আক্রমণও বেশ শক্তিশালী।’ অস্ট্রেলিয়ার হয়ে ম্যাচের যেকোনো পর্যায়ে বোলিং করতেও মুখিয়ে আছেন উদীয়মান এই পেসার, ‘সব বোলারই অস্ট্রেলিয়ার হয়ে বোলিং করে ম্যাচ জেতাতে চায়। সেটা শুরুতে, মাঝে বা শেষের দিকের ওভারগুলোতে বোলিং করে হলেও।’ রয়টার্স।